দামস টিভি-র খবরের জের। তড়িঘড়ি পুরাতন মালদা সদর ঘাটে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি বলেন অবৈধ নির্মাণকারী লক্ষ্মণ হালদার নামে ব্যক্তিকে ইতি মধ্যেই পুরসভার পক্ষ থেকে দুটি নোটিস করা হয়েছে। এখনো অবদি সেই ব্যক্তি কোন সদুত্তর দিতে পারেনি। পুরসভার আইন অনুযায়ী তাকে আরেকটি নোটিস দেওয়া হবে। সে তাঁর বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ওই নির্মাণ ভেঙে দেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২০ তারিখ মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মালদার গৌড় ভবনে। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে সরকারি খাস জমিতে বহুতল নির্মান জমি মাফিয়াদের। অভিযোগ পেয়েও হাত গুটিয়ে প্রশাসনিক কর্তারা। খবর সংগ্রহ করতে গিয়ে জমি মাফিয়াদের চোখ রাঙানির কবলে পরে সংবাদ মাধ্যমও। প্রশাসনিক কর্তাদের সদর দপ্তর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য। পুরাতন মালদা পুরসভার ১৬নং ওয়ার্ডে সদরঘাটে সরকারী খাস জমি দখল করে চলছে রমরমিয়ে নির্মান কাজ। যদিও পুরসভা সূত্রে জানা গেছে এমন নির্মানকাজের কোন অনুমোদন নেই। তবু জমি মাফিয়া করে চলেছেন বেআইনী নির্মান। এলাকার বাসিন্দারা বিয়ষটি নজরে এনেছেন সংশ্লিষ্ট কর্তাদের। তবুও কোন ফল হয় নি। দুই কাঠা জমির উপর চলছে এই নির্মান। স্থানীয় সূত্রে জানা গেছে জমি মাফিয়া লক্ষণ হালদার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ঘনিষ্ঠ কর্মী। যে কারণে প্রশাসনের কর্তারা হাত গুটিয়ে রয়েছেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এই খবর প্রথম দামস টিভি-তে সম্প্রচারিত হয়। এরপরেই নড়েচড়ে বসল প্রশাসন।
এই বিষয়ে জেলা ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবতোষ মন্ডল জানান এমন ঘটনার খোঁজ নিয়ে তদন্ত করে ব্যবস্থা করা হবে।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার জানান, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মালদা জেলা সফরের পূর্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরাতন মালদা পুরসভার পুরবোর্ডের বিরুদ্ধে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/7qSW9cOezMc